1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

দেশ বিনির্মাণে ত্যাগের বিকল্প নাই: ভাঙ্গুড়ায় পাবনা জেলা ছাত্রশিবিরের সভাপতি 

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রশিবির সভাপতি
ভ্রাতৃত্ববোধ বিনির্মাণ ও ইসলামভিত্তিক জীবন গঠনের আহ্বান নিয়ে ভাঙ্গুড়া পৌর ছাত্রশিবির বৃহস্পতিবার (১৩ মার্চ) এক ইফতার মাহফিল আয়োজন করে। সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মো: ইসরাইল হোসেন শান্ত। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আবু হুরায়রা ও সেক্রেটারি মাসুদ রানা এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রুহুল হাসান সহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
 ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি মুবাশ্বির মুবিন তোহার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভার বক্তব্যে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের ইতিবাচক ভূমিকা পালনের ব্যাপারে জোর দেন এবং  রমজানের ত্যাগের মহিমায় ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে জীবন গঠনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host