1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

বনানীতে গাড়িচাপায় দুই পোশাকশ্রমিক নিহত,সড়ক অবরোধ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৪ সময় দর্শন

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রাস্তা পারাপারের সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। অপর নিহতের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরও এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সকাল ৮টা থেকে অবরোধ করে রেখেছেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সাথে কথা বলছি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host