1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর বিষয়ে কোনো তদবির শোনা হবে না: এমপি আলী আছগার  চাটমোহরে টেন্ডার জমা নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারিকে পেটালো বিএনপি নেতাকর্মীরা দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর বিদ্যুচ্চালিত বাইক তারাবিতে কোরআন তিলাওয়াত রবের সঙ্গে একান্ত আলাপন সূর্যমুখীর সোনা রঙে রঙিন খুলনার নোনা মাটি বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘সরকার সমর্থিত মব-কালচারের’ সূচনা-ডা. শফিকুর রহমানের দাবি দেশে আবারও ভূমিকম্প অনুভূত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অপরাধীর বিষয়ে কোনো তদবির শোনা হবে না: এমপি আলী আছগার 

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার বলেছেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে দলমত-নির্বিশেষে অন্যায় ও দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক এলাকা গড়ে তুলতে চাই।”

এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাকে উদ্দেশে করে তিনি বলেন, “নেশা, জুয়া, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো অপরাধের ক্ষেত্রে কোনো ধরণের তদবির শোনা হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে‌।”

বৃহস্পতিবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক তাপস পাল।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলুসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host