1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

উচ্চ মূল্যে ঘি বিক্রি,১ লাখ টাকা অর্থদণ্ড 

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৫৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় উচ্চ মূল্যে ঘি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত। আজ রোববার (৯ মার্চ) বিকেলে পৌর শহরের চৌবাড়ীয়া হারোপাড়ায় “ঘি বাড়ি” নামক  ঘি  প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া  হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পৌরশহরের হারোপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে ঘি তৈরির কারখানা গড়ে তোলেন জনৈক সাইফুল ইসলাম। তিনি এলাকার বিভিন্ন স্থান থেকে ঘি কিনে নিয়ে এসে তা আর্কষণীয় মোড়কজাত করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় উচ্চ মূল্যে বিক্রি করেন।
এলাকায় এক কেজি ভালো মানের ঘি’র মূল্য ১২০০ টাকা হলেও, মোড়কজাত করে তিনি তা ১৮০০ টাকায় বিক্রি করে আসছিলেন। রোববার বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
 এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১) ঞ ধারা মোতাবেক ঘি তৈরির কারখানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কাজে জড়িত না থাকার জন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া কারখানাটির ঘি’র নমুনা সংগ্রহ করে গুণগতমান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host