1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

আল্লাহ আবাদ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫২ সময় দর্শন
পাবনার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আল্লাহ আবাদ হাইস্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও বার্ষিক বনভোজন’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট, সিলিকন সিটি রিভারসাইড প্রজেক্টে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী দিনভর আনন্দ-আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন।
আল্লাহ আবাদ হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক  আব্দুল আলিমের পরিচালনায় মনমুগ্ধকর এই আয়োজনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, স্বনামধন্য শিল্পোদ্যোক্তা এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ এর উপদেষ্টা লায়ন শামসুল আলম, প্রকৌশলী শওকত আলী, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকৌশলী আফরোজা বেগম, ব্যাংকার আব্দুল হাই, আবু জাফর, আরিফ খান বাঁধন প্রমুখ।
এই আয়োজনের মধ্য দিয়ে স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ফেলে আসা দিনগুলোর স্মৃতি চারণ করেন
এবং সমাজের উন্নয়নে এই স্কুলের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host