1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৪ সময় দর্শন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সব আসামিকে খালাস দেন। হাইকোর্টের এই রায়ের পর বিচারিক আদালত তারেক রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন।

বিশেষ পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, “এই মামলায় তারেক রহমানসহ বেশ কয়েকজন আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। হাইকোর্টের রায়ের পর বিচারিক আদালতে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি, যা আদালত মঞ্জুর করেছেন।”

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা সহ শতাধিক ব্যক্তি আহত হন।

২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের মাধ্যমে বিচারিক আদালতের দেওয়া শাস্তি বাতিল করা হয়। এ রায়ের ফলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পান। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করা হয় এবং ডেথ রেফারেন্স নাকচ করা হয়।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host