1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৫ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এরা হলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম মর্তুজা সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সুমন বাবু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার গোলাম শহিদের ছেলে ও  সুমন  উপজেলার মন্ডতোষ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে পাবনা আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host