1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লেতে মুগ্ধ দর্শনার্থীরা

ভাঙ্গুড়া প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৮ সময় দর্শন
oppo_0

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ে ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।

অনুষ্ঠানের শুরুতে এবং শেষে শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এই ডিসপ্লে দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল মজিদের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম বাবলু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক আলহাজ্ব হাফিজুল ইসলাম আনসারী, সহ সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

বক্তব্যে তাসমীয়া আক্তার রোজী বলেন, খেলাধুলা শিক্ষার একটা অংশ। শিক্ষার্থীদের প্রথমে তার পড়াশোনা করতে হবে। এরপরই খেলাধুলায় পারদর্শী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষার্থীদের একটি বিশেষ গুণ। চাকরি প্রার্থীর ক্ষেত্রে এসব বিশেষ গুণ অনেক সময় সহযোগিতা করে। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করতে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host