1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

সুজানগরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩১২ সময় দর্শন

পাবনার সুজানগরে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে আধুনীক পদ্ধতিতে ১৫০বিঘা জমিতে সমলয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূূচির আওতায় উপজেলার বলরামপুর মাঠে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মোঃ রাফিউল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু ও উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায়। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। এর আগে প্রধান অতিথি রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে আধুনীক পদ্ধতিতে ওই মাঠে সমলয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host