1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৪৯১ সময় দর্শন

আজ শনিবার (১১ জানুয়ারী) দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে ‘তদন্তে গিয়ে বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন- ভাঙ্গুড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুর,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামি ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন ডাবলু সরকার। সংবাদটিতে বিএনপি ও ছাত্রদল নেতাদের জড়িযে যে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তারা।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুর,ছাত্রদল নেতা বায়েজিদ ও ডাবলু সরকার স্বাক্ষরিত পৃথক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে শাহজাদপুরের ছাত্রলীগ ক্যাডার আসিফ দলবল নিয়ে ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনকে জোর করে তুলে নিয়ে যেতে লাগে। এসময় বাঁধা দিলে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে থানায় নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে মীমাংসাও করে দেওয়া হয়। কিন্তু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host