1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ সময় দর্শন

পাবনার চাটমোহর স্পোর্টস একাডেমি আয়োজিত সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্টে। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে টুর্ণামেন্টের র‌্যাঙ্কিং ও নন র‌্যাঙ্কিং গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

র‌্যাঙ্কিংয়ে টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনিক-রিয়াদ জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নন র‌্যাঙ্কিংয়ে মানিক কাজী স্পোটিং ক্লাবের জাবের-রাব্বি জুটি ২-০ সেটে সনি ডায়াগনস্টিকের অভি-মোহন   জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এসময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা,বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ জব্বার,রবিউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। টুর্ণামেন্টে দেশের ও দেশের বাইরের নন র‌্যাঙ্কিং ও র‌্যাঙ্কিং দলে সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। টুর্ণামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host