1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

স্বৈরাচারের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ সময় দর্শন

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

আজ রোববার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রন করেছে। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনও পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায়। এদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) এখনও পর্যন্ত সক্ষম হয়নি। কিন্তু আমরা খেয়াল করছি- জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকলীন সরকার ধীর গতিতে চলছে।

উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

এছাড়াও কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও এস এম জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুল জামান কামরুল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host