1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ চাটমোহরের নতুন ইউএনও মো. খালিদ হোসেন, আজ যোগদান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ৪ জনের ২০ দিনের কারাদণ্ড

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ সময় দর্শন

নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে আটকের পর প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুর এলাকা থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়।

পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাদের সাজা দেন।

তিনি জানান, এনএসআই পাবনার গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

 

পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ৪ জনের ২০ দিনের কারাদণ্ড

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৮ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host