1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

অনিয়মের অভিযোগে কয়েকজন বিচারপতির প্রতিবেদন যাচ্ছে রাষ্ট্রপতির কাছে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ সময় দর্শন

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। সম্প্রতি সেই তথ্যাবলি ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে বিচারপতি কারা এ বিষয়ে এখনো জানা যায়নি।

এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আরেক বিজ্ঞপ্তিতে জানায় সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্তের অগ্রগতিও হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওইদিন হাইকোর্ট বিভাগের ১২ বিচারককে বেঞ্চ না দেয়ার সিদ্ধান্তের কথা জানান সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকরা এখন বিচারকাজের বাইরে এবং ছুটিতে রয়েছেন।

১২ বিচারপতি হলেন: বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host