1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ চাটমোহরের নতুন ইউএনও মো. খালিদ হোসেন, আজ যোগদান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ফের ২ জানুয়ারি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ সময় দর্শন

ওকালতনামা জটিলতায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবারও ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়েই মামলায় লড়তে হবে-এমনটাই জানিয়েছেন আদালত। পরপর তিনবার এজলাস বসলেও স্থানীয় বারের কোনো আইনজীবী ওকালতনামা দেননি। ফলে, রবীন্দ্র ঘোষের আবেদন নথিভুক্ত করে আবারও ২ জানুয়ারিই শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। অন্যদিকে রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, তিনি চিন্ময়ের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন শিগগিরই।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ বলেন, আইনজীবী রবীন্দ্র ঘোষ উচ্চ আদালতের ওকালতনামা নিয়ে এসেছিলেন। আগাম শুনানির জন্য করা আবেদন আদালত গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য রাখেন। কিন্তু শুনানিতে স্থানীয় বারের আইনজীবীর ওকালতনামা দিতে বলেছিলেন আদালত। স্থানীয় বারের একজন আইনজীবী আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনবার কোর্ট বসলেও ওকালতনামা দেয়নি কেউ।’

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনাসহ তিনটি আবেদন আজও দিয়েছেন তিনি (রবীন্দ্র ঘোষ)। এর মধ্যে তারিখ এগিয়ে আনার  আবেদন আদালত গ্রহণ করেন। তবে তিনি তার সঙ্গে স্থানীয় বারের কোনো আইনজীবীকে হাজির করতে পারেননি। একজনের ওকালতনামা দিয়েছেন। তিনি মামলায় লড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আদালত আবেদনটি নথিতে রাখার সিদ্ধান্ত দিয়েছেন। আবেদন নামঞ্জুর হয়নি। আগামী ২ জানুয়ারি এই আবেদনের শুনানি হবে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আদালত জানিয়েছেন, কোনো বিধিতেই তিনি (রবীন্দ্র ঘোষ) মামলাটিতে মুভ করতে পারেন না। যিনি ওকালতনামা দিয়েছেন তিনি যদি ওনার সহযোগিতা চান; সেক্ষেত্রে তিনি এটি মুভ করতে পারেন। কিন্তু  রবীন্দ্র ঘোষ  কোনোভাবেই  সরাসরি এটি মুভ করতে পারবেন না। তাই আদালত দরখাস্ত নথিভুক্ত করেছেন। জামিন শুনানি আগের নির্ধারিত তারিখেই হবে।’

বাসস

চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ফের ২ জানুয়ারি

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১২ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host