1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ সময় দর্শন

অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটি। মানববন্ধনে আইনের নিষিদ্ধ খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রয় বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ক্যাব রাজশাহীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলামের সভাপতিত্বে ও  কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায়  বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাদল, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, ক্যাব রাজশাহীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সভাপতি জুলফিকার আলী, ক্যাবের সদস্য রওশন ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ক্যাব রাজশাহীর সহ-সভাপতি সুব্রত হেমব্রম, ক্যাব মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।

এফএনএস

রাজশাহীতে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host