1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত, সেক্রেটারি ইমাজ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ২০২৫-২৬  সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা ড.  কেরামত আলী এবং সেক্রেটারি হয়েছেন মু. ইমাজ উদ্দিন মণ্ডল। দলের সদস্যদের ভোটে আমীর নির্বাচিত হন তারা।মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক  সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কর্মপরিষদ সদস্য সহ অন্যান্য দায়িত্বশীল নির্বাচিত হয় এবং মহানগরী আমীর মাওলানা ড.  কেরামত আলী দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী মহানগরীর নায়েবে আমীর নির্বাচিত হন যথাক্রমে অধ্যক্ষ মুহাম্মদ সিদ্দিক হোসাইন ও এডভোকেট আবু মোহাম্মদ  সেলিম। সহকারী সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও অধ্যাপক আব্দুস সামাদ। সাংগঠনিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন জসিম উদ্দিন সরকার। এছাড়াও কর্মপরিষদে ২৩ সদস্য নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে।  দেশের সকল শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন  দেখতে শুরু করেছে। এ অবস্থায় রাজশাহীর এই ময়দানে ইসলামের সুমহান আদর্শকে বিজয়ী করতে শূরা ও কর্মপরিষদ সদস্যদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা  কেরামত আলী বলেন, ছাত্র- জনতার কাঙ্ক্ষিত বিপ্লবকে সফল করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। সব সময়ই একটি সুবিধাবাদী শ্রেণি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দায় জামায়াতের ঘাড়ে চাপাতে চায়, এজন্য নবনির্বাচিত দায়িত্বশীলদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এবং দুর্বৃত্তদের সকল ষড়যন্ত্র  মোকাবিলা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host