1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢ়ুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৭২ সময় দর্শন

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান । এসময় বিশিষ্ট কবি নুরুজ্জামান মুসাফির,অধ্যক্ষ রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাকিম,
প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনটি বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host