1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

গাজীপুর থেকে ফারুক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আলোচিত ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন ওরফে ভাও (২৬) কে গ্রেফতার করেছে‌ র‌্যাবের যৌথ অভিযানিক দল। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের পোড়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শাহীন ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার শাহজাহান ওরফে শাজাই প্রামাণিকের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়।র‌্যাব জানায়, বিগত ২০০৯ সালে ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক নামের ওই কিশোরকে হত্যা করে শাহীন। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি । পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ  অভিযানিক দল পোড়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, আসামি শাহীনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে  পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host