1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিনে হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ সময় দর্শন
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগামীকাল রোববার জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

আইনমন্ত্রী বলেন, আমরা মতামত দিয়ে আগামীকাল (রোববার) ফাইল ছেড়ে দেব।

এদিকে, ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার জেলে যেতে হবে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেদিনই সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বাইরে সরকারের আর কিছু করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্ত মোতাবেক তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনের যদি কোনো পরিবর্তন আনতে হলে আগে বাতিল করে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। এরপর আবার অন্য বিবেচনা করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host