1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় নেতা-কর্মীদের আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি ঃঃ

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির  নেতা-কর্মীরা শুক্রবার এক আনন্দ শোভাযাত্রা বের করে। উপজেলা বিএনপির নেতা নুর মুজাহিদ স্বপন,আব্দুল আজিজ,জাফর ইকবাল হিরোক,আব্দুল মতিন রাজু,পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম, বুরুজ আলী,ছাত্রদল নেতা লিখন সরকার প্রমুখ ব্যাক্তি  এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি উপজেলা সদর শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ  করে।

বিএনপির উপজেলা, পৌরসভা,ছাত্রদল,যুবদল,কৃষকদল,মহিলা দল প্রভৃতি সংগঠনের সহস্র নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে এই আনন্দ শোভাযাত্রাকে বর্ণাঢ্যে রুপ নেয়। এ সময় নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। দলের এক দফা দাবির স্বপক্ষে ক্ষমতসীন আওয়ামীলীগ বিরোধী স্লোগানো তারা দেন।

শোভাযাত্রার মাঝে মাঝে দলের নেতাকর্মীরা পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর,ফরিদপুর)এলাকায় আগামী জাতীয় নির্বাচনে তাদের প্রত্যাশিত ধানের শীষের কান্ডারী হিসাবে পেতে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকারের ছবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

শোভাযাত্রা থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আাগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host