1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চামড়া শিল্পের উন্নয়নে মালিকদের সহায়তা দেয়া হবে-শিল্পমন্ত্রী ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল-রাজশাহীতে জামায়াত আমির একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাঁথিয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি থেকে ডক্টরেট ডিগ্রী প্রদানের গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের নাটোরে আখ ও ভুট্টার আবাদ বাড়তে শুরু করেছে একদিনে ১১ ভিসি নিয়োগ নিয়ে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান তুহিনকে সংবর্ধনা

ভাঙ্গুড়ায় প্রেমের বিয়ে,অতপর নব-বধুর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯৮ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা
প্রেম করে বিয়ে,তারপর স্বামীর উপর রাগ করে আত্মহত্যা করলেন এক নব-বধু। সোমবার (৬ জুন) বিকালে ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ গ্রামে। ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রামবাসী জানান, নব-বধুর নাম রিয়া খাতুন(১৭)। তিনি ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে। প্রতিবেশি মনির শাহর ছেলে তুহিনের সাথে প্রেম করে সম্প্রতি কোর্টে বিয়ে করেন তারা। রিয়ার মা ঢাকায় গামেন্টস কর্মী। বিয়ের আগে রিয়া মায়ের সঙ্গে সেখানে কাজ করতেন। কয়েক মাস পুর্বে বাড়ি এলে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর রিয়া মায়ের সাথে গামেন্টসে চাকুরি করার জন্য জেদ ধরেন। তার স্বামী তুহিন এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সোমবার দুপুরে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে রিয়া আত্মহত্যা করেন।

ওসি মু.ফয়সাল বিন আহসান জানান, সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host