1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

তৈমুর-কামালকে বিএনপি থেকে বহিষ্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৩৬৯ সময় দর্শন
তৈমুর-কামালকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদ্ক এটিএম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আব্দুস সবুর সেন্টুকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তৈমুর আলম খন্দকার ও এটিএম কামালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, বহিষ্কারের বিষয়টি তার জানা নেই। দল যে সিদ্ধান্ত নেয় সেটিই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে বড় দুটি রাজনৈতিক দলে (বিএনপি-আওয়ামী লীগ) কমিটি ভাঙ্গা ও বহিষ্কারের মড়ক লেগে গেছে। এই বড় দুই দলের ত্যাগী নিবেদিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সবিনা খতম পড়াইতে হবে। এটা করোনার মতো, রাজনৈতিক মহামারি লেগে গেছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য দুই দলেরই জালালি খতম পড়াইতে হইবো।’

এটিএম কামাল বলেন, তিনি অবাক হয়েছেন। তিনি নিজেকে সবসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক মনে করেন। সেই আদর্শ থেকে কেউ তাকে বিচ্যুত করতে পারবে না। যেহেতু দল করেন তাই দলের যেকোনো সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন এটিএম কামাল। নানা চাপের মুখেও শেষ অবধি তৈমুরের পাশেই ছিলেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তৈমুরকে খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করেছিল বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host