1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ তিনটি অ্যাওয়ার্ড বিজয়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬২৫ সময় দর্শন
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ তিনটি অ্যাওয়ার্ড বিজয়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

অনলাইন ডেস্ক/

সম্প্রতি অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ তিনটি অ্যাওয়ার্ডে স্বীকৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অ্যাওয়ার্ডগুলো হলো; ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (দেশীয়) ২০২০-২১’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (আন্তর্জাতিক) ২০২০-২১’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস ২০২০-২১’।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম এ হান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম এবং গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন মার্চেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং-এর প্রধান সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে শুরু থেকেই আমরা ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছি। আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা ক্রেডিট কার্ড-এর অফারগুলোকে বিস্তৃত পরিসরে সাজিয়েছি। আমি সত্যি আনন্দিত যে এই চ্যালেঞ্জিং বছরেও, আমরা আবারও আমাদের কাজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছি এই অর্জনে আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক এবং বৃহত্তর ইকোসিস্টেমের যথেষ্ট ভূমিকা রয়েছে তাই সকলকে আন্তরিক ধন্যবাদ।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ক্রমাগত উদ্ভাবনের সঙ্গে বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের প্রথম ব্যাংক যারা ক্রেডিট কার্ড চালু করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সল্যুশন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ২৪-ঘণ্টা কল সেন্টার চালু করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক যারা গ্রাহকদের চাহিতা মতো পূর্ণাঙ্গ আর্থিক সেবা-সুবিধা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host