1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে দুই সতীনসহ ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৮৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে দুই সতীনসহ ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ভাঙ্গুড়া  প্রতিনিধিঃ
৪র্থ ধাপে পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই সতীনসহ ৭ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার(৬ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তার নিকট তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর আলম মধূ, অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে মো. জাহিদুল ইসলাম ও মো. মোমিনুল ইসলাম। খানমরিচ ইউনিয়ন পরিষদে দুই সতীন যথাক্রমে মোছাঃ নাসিমা খাতুন , ফেরদৌসী আক্তার ও ইউনিয়ন বিএনপি আহব্বায়ক মো. শহিদুল ইসলাম। দিলপাশার ইউনিয়ন পরিষদে আফিয়া সুলতানা আখি।

সূত্র আরও জানান, বাংলাদেশ আওয়ামীলীগ মানোনীত যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন, দিলপাশার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার ঘোষ প্রণো। পারভাঙ্গুড়া ইউনিয়নের মো. হেদয়েতুল হক। তিনি বর্তমান চেয়ারম্যান ও ভেড়ামারা উদয়ন একাডেমির প্রধান শিক্ষক। খানমরিচ ইউনিয়নে নুরু নবী মন্ডল দুলাল মাস্টার। তিনি ইউনিয়ন যুবলীগ বর্তমান সভাপতি ও সাবেক শিক্ষক। অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে সুলতানা জাহান বকুল । তিনি উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ইউপি চেয়ারম্যান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host