1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

আগুনে পুড়ে গেল কৃষকের বসতঘর ও গবাদিপশু

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮২ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কৃষক মোতালেব হোসেনের ৩টি ঘর,আসবাবপত্র,গবাদিপশু ৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

এ ঘটনায় পরিবারটি সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২মার্চ)রাত ৮টার দিকে কৃষক মোতালেব হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তে আগুনের লেলিহান শিখা তার বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুণ নেভানোর প্রাণপণ চেষ্টা করে।ততক্ষনে কৃষক মোতালেব হোসেনের বসতঘরসহ ৩টি ঘর,ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল,৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোতালেব হোসেন বলেন, আগুনে আমার ঘর ও গরু-ছাগল পুড়ে প্রায়  ১০থেকে ১২লক্ষ টাকার ক্ষতি হওয়ায় আমি এখন সর্বশান্ত। বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করছি। ওই কৃষকের প্রতিবেশি ও সমাজসেবক সেলিম হোসেন জানান,কৃষক মোতালেব হোসেনের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুণ নেভানোর চেষ্টা করে কিন্ত ততক্ষনে আগুণে সব পুড়ে শেষ হয়ে যায়।

তিনি আরো বলেন,এ সময় স্থানীয় বেশিরভাগ পুরুষ মানুষ তারাবি নামাজে ছিলেন বলে আগুন নিয়ন্ত্রণে আসতে বিলম্ব হয়।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দাসুদেব সরকার জানান,আগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পথে খবর আসে আগুণ নিয়ন্ত্রনে এসেছে। এ খবর পেয়ে আমরা স্টেশনে  ফিরে আসি।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার সহযোগিতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host