1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ সদস্যরা চাটমোহরে ধানের শীষের পক্ষে ফিরলেন যুবদল নেতা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন;জামায়াত কর্মীকে জরিমানা ঝুকিপূর্ণ কেন্দ্রে ৭ হাজার—নির্বাচন ঠেকানোর সাধ্য নাই কারও: আইজিপি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল

স্ত্রীকে খুনের পর থানায় ফোন করেন স্বামী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৭৫ সময় দর্শন
স্ত্রীকে খুনের পর থানায় ফোন করেন স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি//

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা বেগম (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পরে স্বামী নিজেই থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার পর অভিযুক্ত আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমিনুল ইসলাম ওই গ্রামের শামছুলের ছেলে।

টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায়, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করা হয়।’

প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন আমিনুল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host