1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

সিরাজগঞ্জে ৮ ইউপিতে আ’লীগ ৭, স্বতন্ত্র ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৮০ সময় দর্শন
সিরাজগঞ্জে ৮ ইউপিতে আ’লীগ ৭, স্বতন্ত্র ১

মোঃ মুন্না হুসাইন তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সাতটিতে ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে তিনজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাগবাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২৬ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান ডেভিট মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭৯ ভোট। খোকশাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বর্তমানে চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা ১০ হাজার আট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনজুর রহমান বকুল আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৩৯ ভোট। শিয়ালকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা ১৫ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট।

কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর শেখ নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৪ ভোট।

বহুলী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন আনারস প্রতীকে ছয় হাজার ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট।

এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন চার হাজার ৫৯৭ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host