1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৮২ সময় দর্শন
পাবনায় ২শ’ পাখি অবমুক্ত করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি/

পাবনায় দেশি প্রজাতির প্রায় ২শ’ পাখি অবমুক্ত করেছেন পুলিশ। ৩ জন পাখি শিকারীকে আটক করা হয়। সোমবার দুপুরে চরদুলাই বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত’রা হলেন, সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাছেদ শেখের ছেলে আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের জহির মিঞা’র ছেলে আলাউদ্দিন (৩৫), চলদুলাই গ্রামের মৃত-তফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোজাহার আলী (৪০)।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, পাখি শিকারী’রা সংঙ্ঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রকার দেশীও অতিথি পাখি শিকার বাজারে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম পাখি শিকারীদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে তাদের প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানার চত্বর থেকে জনসম্মুখে পাখি গুলো অবমুক্ত করেন। তিনি বলেন, পাখি শিকারে এই ধরনের অভিযান জেলা পুলিশ আরো কঠোর পদক্ষেপ নেব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভি,এস ডাঃ মুহাঃ আঃ লতিফ, সুজানগর (তদন্ত) অফিসার আব্দুল কদ্দুস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host