1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০৪ সময় দর্শন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-২
পাবনা প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিপ্লব হোসেন ফকির (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। ঈশ^রদীর পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা এলাকায় এই ঘটনা ঘটে। পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার সানি মিলন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বিপ্লব ফকির ওই এলাকার পান্না ফকিরের ছেলে। পেশায় সে একজন রাজমিস্ত্রি ছিলো।
পুলিশ এই ঘটনায় একই এলাকার পলাশ ফকিরের দুই মাদকাসক্ত ও ব্যবসায়ী ছেলে অন্তর ফকিরকে (২৩) ও শান্ত ফকিরকে (২০) আটক করেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার অন্তর ফকির ও শান্ত ফকির মাদকাসক্ত এবং ব্যবসায়ী। তারা নিহত বিপ্লবের বাড়ির পাশ দিয়ে পেছনের বাগানে গিয়ে মাদক সেবণ, বিক্রয় ও আড্ডা দিতো। বিপ্লব তাদের বাড়ির পেছনে মাদক সেবণ ও বিক্রয়ে বাধা দেয়। এই নিয়ে অন্তর ও শান্ত ফকিরের সঙ্গে বিপ্লবের বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে অন্তর ফকির ও শান্ত ফকির তাদের সহযোগিদের নিয়ে গত শুক্রবার রাতে বিপ্লব ফকিরকে ধরে এনে বেদম প্রহার করে। অচেতনাবস্থায় তারা বিপ্লবকে পাশর্^বতি রূপপুর জিগাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের সিঁড়ির ছাদে ফেলে রাখে। সারা রাত ধরে বিপ্লবকে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করা হয়। পরে শনিবার সকালে স্থানীয়রা অচেতন অবস্থায় ছাদে বিপ্লবকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
সুত্রগুলো আরো জানান, পরিবারের লোকজন উদ্ধার করে বিপ্লবকে প্রথমে ঈশ^রদী, পাবনা ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বিপ্লবের মৃত্যু হয়।
পাকশীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, এই ঘটনায় নিহত বিপ্লবের পরিবারসহ এলাকাবাসী অন্তর ফকিরকে আটক করে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অন্তর ফকিরের ভাই শান্ত ফকিরকে আটক করা হয়েছে।
ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host