1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ইনিংস ব্যবধানে লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩১ সময় দর্শন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে আধিপত্য বিস্তার করা ভারত লিডসে গিয়ে খেই হারিয়ে ফেলে। হেডিংলিতে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৮ রানে অলআউট হয় ভারত। জবাবে জো রুটের সেঞ্চুরি ৪৩২ রান করে ইংল্যান্ড। ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত করতে পেরেছে ২৭৮ রান। অর্থাৎ ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে যায় ভারত। প্রায় তিন বছর পর ইনিংস ব্যবধানে হারল বিরাট কোহলির দল। এমন লজ্জার হারে অবশ্য মনোবল হারাননি ভারতীয় অধিনায়ক। কষ্ট পেলেও এমন পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়কে ভালোবাসেন বলে জানালেন কোহলি। 

শনিবার ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘যেটা এক ম্যাচে হয়েছে, সেটা যদি বারবারই হতো, তাহলে তো হেডিংলিতেও আমাদের জেতার কথা ছিল। কারণ লর্ডসে আগের ম্যাচটি আমরাই জিতেছিলাম। কিন্তু এটা হয়নি। আমরা এমন পরিস্থিতি ভালোবাসি, যেখানে মানুষ আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, সন্দেহ করে। এই পরিস্থিতি বেশি ভালোবাসি। আর এই পরাজয়ে আমরা মনোবল হারাচ্ছি না। ড্রেসিংরুমে সবাই অনেক কষ্ট পেয়েছে। তবে আপনি যখন কষ্ট পাবেন, তখন সেসব জিনিসগুলো ঠিক করার চেষ্টা করবেন যেগুলো আপনার পক্ষে আসেনি। এ জিনিস মাথায় রেখেই আমরা পরের দুই ম্যাচ খেলব।’

ম্যাচ হারার কারণ জানাতে গিয়ে বিরাট কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host