1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

পাবনায় বৃষ্টিস্নাত ফুটবল ফাইনালে গাজীপুর হারালো রাজশাহীকে

এস, এম, নাহিদ হাসান
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৭১ সময় দর্শন

খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী জন্তিহার গ্রামের জন্তিহার অগ্নিশিখা সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ২০২৫- এর ফাইনাল খেলা অত্র  সংঘের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ জুন ) বিকাল ৪ টায় ক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং বি এল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল এর সার্বিক তত্ত্বাবধানে এক আরম্বরপূর্ণ উদ্বোধনী  অনুষ্ঠানের মাধ্যমে  কিশোর ফুটবল একাডেমী, রাজশাহী এবং আনন্দ সংঘ, গাজীপুর -এর মধ্যে এই ফাইনাল খেলাটি আরম্ভ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন খান সাঈদ হাসান জ্যোতি, সাবেক ডিআইজি, রাজশাহী রেঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোরতোজা আলম খান, পুলিশ সুপার, পাবনা; এস এম রাশেদ ইবনে আকবর, প্রধান সংস্থাপন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) এবং কে এম তৌহিদুল ইসলাম পান্নু, নির্বাচন অফিসার,  নির্বাচন কমিশন সচিবালয়। এছাড়াও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃষ্টিস্নাত আবহাওয়ায় মধ্যেও হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এই খেলাটিতে আনন্দ সংঘ, গাজীপুর ২-০ গোলে কিশোর ফুটবল একাডেমী, রাজশাহী কে পরাজিত করে শিরোপা অর্জন করে।খেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে নগদ ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও, রানার আপ পুরস্কার হিসেবে পায় ৫০ হাজার টাকা।

প্রত্যন্ত গ্রামে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন সবার প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এস এম তানিম হাসান বলেন, আমাদের গ্রামটিতে শিক্ষার হার প্রায় শতভাগ হওয়ায় সবাই অত্যন্ত সচেতন এবং অনেকেই উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি চাকরি করে। ক্লাবের পক্ষ থেকে আমরা প্রায়ই বিভিন্ন খেলা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমরা খেলাকে উপভোগ করি। এটি স্থানীয় যুব সমাজ কে দিকভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখে এবং উদ্যমী করে বলে আমরা বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host