1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পাবনা-৩ আসনে সাবেক এমপি আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র জমা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ার ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এর আগে এ আসনটি থেকে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে চুড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান,বিএনপি নেতা ইসমাইল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host