1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

রবি বা সোমবার করোনার টিকা নেবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

আগামী রবিবার বা সোমবার করোনা ভাইরাসের টিকা নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি বাসায় থেকেই টিকা পাবেন নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। কারণ শর্ত সাপেক্ষে কারামুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের অনুমতি অনুযায়ী। টিকা নেওয়ার এসএমএস পেয়েছেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আশা করি, দুই থেকে তিনদিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন। টিকার বিষয়টি সরকার সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। টিকার তাপমাত্রার বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রে গিয়ে নিতে আগ্রহী তিনি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তন রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া। গত অবস্থার কোনো উন্নতি হয়নি।

করোনার টিকা নেওয়ার জন্য ৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ওয়েবসাইটে নিবন্ধন করেন। কেন্দ্র হিসেবে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পছন্দ করেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host