1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০ হাজারেরও বেশি, মৃত্যু ১৮৮

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৮৯ সময় দর্শন

 কয়েকদিন ধরেই বাড়তে থাকা করোনা সংক্রমণের লাগাম টানতে ভারতের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। কিন্তু শেষ রক্ষা হলো না। দেড় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি।

এই সময় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লাখ ৭ হাজার ৩৩২ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জন।

এদিকে করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

চিঠিতে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনগুলোতে ৩১ মার্চ পর্যন্ত চালাতে হবে কড়া নজরদারি।

ভারতজুড়ে চলছে গণটিকাদান। এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩৯২ জন। টিকাদানের সুফল আশা করছে সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ এড়ানো সম্ভব। সাধারণ মানুষকে এই বিষয়ে পর্যাপ্ত সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host