1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

ঈদুল আজহাতে চালু থাকবে ট্রেন : টিকিট বিক্রি হবে শুধু অনলাইনে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪২৬ সময় দর্শন

ডিডিএন ডেস্ক : ট্রেন চলবে ঈদুল আজহাতেও। তবে টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে। এমন কথাই জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, করোনার সংক্রমণ রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, তবে সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। আর টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘টিকেট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশনে প্রবেশ কর‌তে না পা‌রে সেজন্য দেশের বড় স্টেশ‌নগু‌লো‌তে নিয়ন্ত্রণ বেড়া (এক্সেস কন্ট্রোল) দেয়ার প্রকল্পের কাজ চলছে’। এ সময় মন্ত্রী বিমান বন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। স্টেশনটিতে প্লাটফর্মের ও ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করার কাজ চলছে।

এরপর মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী ব‌লেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host