1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

পোশাক কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৫ সময় দর্শন

সুপ্রিম নীটওয়্যার লিমিটেডের লে-অফ প্রত্যাহার করে বন্ধ কারখানা চালু করার দাবিতে দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শ্রমিক ও কর্মচারীদের ব্যানারে কর্মসূচি পালন করা হয়।

এ সময় শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ ১৫ মাস ধরে চলা অব্যাহত লে-অফ প্রত্যাহারে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ের জন্য গঠিত কমিটির সভাপতি আসাদুজ্জামান ৮টি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- প্রায় ১৫ মাস ধরে লাগাতার ফ্যাক্টরি লে-অফ (বন্ধ) প্রত্যাহার করা, বন্ধ ফ্যাক্টরি খুলে দেয়া, শ্রমিক ও কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশােধ করা, ২০১৮ সাল থেকে (তিন বছরের) অর্জিত ছুটির পাওনা পরিশােধ করা, গ্রুপ বীমা নবায়ন করা, মৃত্যুকালীন সুবিধা পরিশােধ করা, বাৎসরিক ইনক্রিমেন্ট চালু করা, মাতৃত্বকালীন সুবিধা পরিশােধ করা।

আসাদুজ্জামান বলেন, ‘করোনার আগে এই শ্রমিকরাই মালিকদের মিলিয়ন ডলার আয় করে দিয়েছেন। তখন তো মালিক বেশি আয় থেকে শ্রমিকদের একটি পয়সাও দেয়নি। এখন কেন করোনার অজুহাতে এই তালবাহানা? আমরা লে-অফ চাই না, কাজ চাই, কাজ করেই বাঁচতে চাই।

এ সময় অন্যদের মধ্যে কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি মামুন খানসহ প্রতিষ্ঠানটির দুই শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host