1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার ঈশ্বরদীতে বসতবাড়ির খড়ির ঘরে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় নর্দমা থেকে টেনে বের করে র‌্যাব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৬৩২ সময় দর্শন
ডিডিএন ডেস্ক : নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাব । বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালীন সময়ের প্রত্যক্ষদর্শী কোমরপুর গ্রামের নুরুল ইসলাম জানান, শাখরা কোমরপুর ব্রিজের পাশে একটি ছোট ড্রেন রয়েছে নর্দমার মতো। সেই ড্রেনের ভেতরে বোরকা পরে শুয়ে ছিলেন প্রতারক সাহেদ। জেলেরা ভেবেছিলেন কোনো পাগল শুয়ে আছে। আমাদের এলাকায় এমন একজন পাগল রয়েছে। সে যেখানে সেখানে শুয়ে থাকে।

তিনি বলেন, এরপর র‌্যাবের তিনটি গাড়ি আসে পর পর। চিৎকার করতে থাকে, এই পেয়েছি এই পেয়েছি। আমরা তখন মসজিদে নামাজ পড়ে বের হয়েছি মাত্র। বোরকা পরা অবস্থায় র‌্যাব তাকে বের করে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। সাহেদের কাছে একটি পিস্তল পেয়েছে র‌্যাব। এছাড়া একটি নৌকা ভাড়া করেছিলেন সাহেদ। সেই নৌকায় ভারতে চলে যাওয়ার কথা ছিল। তবে শুনেছি নৌকার মাঝি তাকে পার করেনি।

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব।

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের অ্যাডিশনাল এএসপি মো. বজলুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বিশেষ হেলিকপ্টারে আলোচিত প্রতারক সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

 

সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় নর্দমা থেকে টেনে বের করে র‌্যাব

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৫ জুলাই ২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host