1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

ছেলে-মেয়েরা যেন বিপথে না যায়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৮ সময় দর্শন

অন্যান্য দায়িত্ব পালনের পাশপাশি তরুণ-যুবসমাজের সুরক্ষায় দৃষ্টি দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমাদের ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ-২০২১ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ আহ্বান বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে যেন দেশের যুবসমাজ সম্পৃক্ত হতে না পারে সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে যেন যুবসমাজ জড়িত না হয় সেদিকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারী মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রান্তে এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host