1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৬২৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ান জামিন পেয়েছেন। আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে আসামি রিতা দেওয়ান আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। এরপর শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, গত ২ ডিসেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

এ মামলার অন্য দুই আসামি হলেন, ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী শাজাহান ও ইকবাল।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তির দাবিও করেন। এরপর তিনি বিষয়টি নিয়ে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host