1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

সরকারি কর্মকর্তাদের বিদেশ যেতে লাগবে আরও ২ মন্ত্রণালয়ের অনুমতি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৮০ সময় দর্শন

বিদেশ সফরে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ২০১৬ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে- এমন কোনো কর্মকর্তা বিদেশে সরকারি সফরে যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেন। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। ডেপুটি অ্যাটর্নি জানান, ২০১৬ সালে রিট আবেদনটি করেছিল জনি কর্পোরেশন নামের একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন- হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে শুধু তাদের নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host