1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আব্দুল কাদের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ১২২১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মো: আব্দুল কাদের। আজ শুক্রবার দলটির সিনিয়র যুগ্ন-মহাসচিব এড.রুহুল কবির রিজভী ¯^াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো: আব্দুল কাদের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মানুষ মন-প্রাণ দিয়ে ভালোবাসে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছেন। আর সেইসব মাসুষের প্রিয় প্রতীক হলো ধানের শীষ। তাই প্রার্থী হলাম। যারা শহীদ জিয়াকে ভালোবাসে,খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব মানে তারা আমাকে ধানের শীষ পতীকে অবশ্যই ভোট দিবে।

তিনি আরো বলেন,আমি দুর্দিন-সুদিন সব সময়ই বিএনপির সাথে ছিলাম,ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এবং ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে কমিশনের তফশিল অনুযায়ী তিনি মেয়র পদের জন্য নমিনেশন পেপার দাখিল করবেন এবং শেষ পর্যন্ত লড়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমানে মো:আব্দুল কাদের বিএনপির উপজেলা আহবায়ক কমিটির একজন সদস্য হলেও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালনে দক্ষতার ¯^াক্ষর রেখেছেন বলে তিনি দাবি করেছেন।

এই নির্বাচনে বিএনপির ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকরা যখন কেউই প্রার্থী হননি তখন দলের একজন সদস্য হিসাবে নিজেকে বিএনপির অত্যাধিক আস্থাভাজন দাবি করে নির্বাচনে প্রতিদ্বন্দিতার সিদ্ধান্ত নিয়েছেন বলে ডিডিএন নিউজকে তিনি জানিয়েছেন।

ছবি ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মো: আব্দুল কাদের।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host