1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬০৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায়নি। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছেন। দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মা-বোনরা আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী নির্যাতন, ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই কি ছিল স্বাধীনতার চাওয়া-পাওয়া?’

রেজাউল করীম অভিযোগ করে বলেন, ‘শাসকগোষ্ঠী তাদের সীমাহীন ব্যর্থতাকে উলামায়ে কেরামের কাঁধে তুলে দিয়ে পার পেতে চাচ্ছে। আজকে দেশ ও জাতির অতন্ত্র প্রহরী উলামায়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।’ এ অবস্থাকে তিনি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন।

দেশ ও ইসলামের অকৃত্রিম বন্ধু উলামায়ে কেরামকে গালাগাল করে প্রকৃত সত্য দাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে চরমোনাই পীর হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host