1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা বড়িসহ মাদক কারবারি আটক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বাছের মেমোরিয়াল একাডেমি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী সুজন উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলো যমজ বোন ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা

বাজারে ল্যাপটপ আনলো নকিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৬ সময় দর্শন

ফিনিশ কোম্পানির নকিয়া দ্বিতীয় বারের মতো ল্যাপটপ এনেছে বাজারে। ১০ বছর আগে বুকলেট থ্রিজি মডেলের ল্যাপটপ এনেছিলো নকিয়া। এরপরে আর ল্যাপটপের বাজারে নজর দেয়নি তারা। নতুন ল্যাপটপ নকিয়া পিওরবুক এক্স১৪-তে আছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেলের ১০ম জেনারেশনের কোয়াড কোর আই৫ প্রসেসর।

ল্যাপটপটিতে প্রি-ইনস্টল্ড হিসেবে থাকবে উইন্ডোজ ১০, স্টোরেজের জন্য থাকবে ৫১২ জিবি এসএসডি কার্ড ও ৮ জিবি র‌্যাম। এর স্ক্রিন টু বডির রেশিও ৮৬ শতাংশ এবং ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি। ম্যাট ব্ল্যাক ফিনিশের ল্যাপটপটির ওজন ১১শ’ গ্রাম। একবার চার্জ দিলে ব্যাকআপ পাওয়া যাবে ৮ ঘণ্টা পর্যন্ত।

ভারতে ল্যাপটপটি উন্মোচিত হয়েছে সোমবার। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে ৫৯ হাজার ৯৯০ রুপিতে। আপাতত শুধু ভারতেই ল্যাপটপটি পাওয়া যাবে।

বিপুল পরিমাণ ক্রেতা থাকায় ভারতের বাজার নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করেছে নকিয়া। সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সরবরাহ করা হয়েছে ৩৪ লাখ কম্পিউটার। গত বছরের তুলনায় ল্যাপটপ সরবরাহের হার ৯.২ শতাংশ বেশি বলে জানিয়েছে আইডিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host