1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

ফেসবুক ইউটিউব থেকে উসকানিমূলক সংবাদ-ভিডিও সরাতে নোটিশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০১১ সময় দর্শন

পুরোনো ভিডিওর সঙ্গে সত্য-মিথ্যা যুক্ত করে উসকানিমূলক ভুয়া সংবাদ এবং ভিডিও কনটেন্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

রোববার দুই আইনজীবীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান এ নোটিশ দেন।নোটিশকারী দুই আইনজীবী হলেন- সুপ্রিমকোর্টের আইনজীবী নিলুফার আনজুম ও জজ কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশের পাবলিক পলিসিবিষয়ক প্রধান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে উসকানিমূলক পোস্টের ওপর নজর রাখতে এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন- যা রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনজীবনে শৃঙ্খলার জন্য হুমকি। ভুয়া তথ্য রাষ্ট্রযন্ত্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩৮ ও ৪৪ ধারার লঙ্ঘন। এতে বাংলাদেশের টেলিকমিউনিকেশন আইনেরও লঙ্ঘন হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘সম্প্রতি দেখা গেছে যে ফেসবুক ও ইউটিউব তাদের নজরদারি কৌশল পুরোপুরি অনুসরণ করছে না। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি ঘটছে। বাংলাদেশে প্রচুর ভুয়া সংবাদ, কনটেন্ট, ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীর সম্মানহানি হচ্ছে।

এ কারণে নোটিশ দিয়ে এসব কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া কথা বলা হয়েছে নোটিশে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host