1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মহাকাশ স্টেশন ভেঙে পড়বে ২০৩১ সালে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২১৪ সময় দর্শন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কাজ চালিয়ে যাবে। এর পরের বছর ২০৩১ সালে যা প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়বে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার বরাতে প্রতিবেদনে বলা হয়, পয়েন্ট নিমো নামে প্রশান্ত মহাসাগরেএকটি স্থান রয়েছে। যা পুরনো মহাকাশযানের ভাগাড় হিসেবেই পরিচিত। অনেক পুরনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য এখানে পড়েছে। আইএসএসও এখানেই গিয়ে পড়বে ২০৩১ সালের শুরুতে

আইএসএস পরিচালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে। পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়েছিল ১৯৯৮ সালে। ২০২৪ সাল পর্যন্ত এর কার্যক্রম পরিচালনার কথা ছিল। পরে ৫টি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নীতিগতভাবে সহমত হয়েছে।

নাসা জানিয়েছে যে, ভবিষ্যতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথিবী থেকে পরিচালিত মহাকাশ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। বিশেষত পৃথিবীর কক্ষপথ ও এর আশপাশে যেসব অভিযান পরিচালিত হবে, সেগুলোর বাস্তবায়নে ভূমিকা রাখবে একটি বাণিজ্যিক ফান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host