1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী : ইসি সানাউল্লাহ

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল – নিরপেক্ষ একটি নির্বাচন করা। এজন্য আমরা শতভাগ চেষ্টা করেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা, কেননা তারা স্বতস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছেন। এটিই প্রমাণ করেছে যে আমরা জাতি হিসেবে চূড়ান্ত ভাবে বিজয়ী হয়েছি।”

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এটাকে শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেইনি। এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। যা নিয়ে কিছু অশনি সংকেত ছিল, যেসকল শঙ্কার জায়গা ছিল-ভোটের এই বন্যার মধ্য দিয়ে সব ভেসে গেছে।

বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত না হয়ে যায় এই কামনা করে তিনি বলেন, “এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য আদর্শ হয়ে থাকে।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host