1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নওগাঁয় প্রায় ৫ লাখ মেট্রিকটন আলু চাষ করছেন কৃষক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৭২৬ সময় দর্শন

চলতি মৌসুমে ৪ লাখ ৮২ হাজার ৮০ মেট্রিকটন আলু চাষ করছেন কৃষকরা, নওগাঁ জেলায় মাঠে মাঠে আলু রোপন শুরু হয়েছে। এছাড়া কৃষকদের আগাম রোপনকৃত নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। বাজারে নতুন আলুর দাম ভালো পাওয়ায় জেলার আলু চাষী কৃষকরা রয়েছেন আনন্দে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা গেছে, চলতি রবি ২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে আলু উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮০ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারন অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানান, জেলায় সাধারনত কার্ডিনাল আলুর চাষ বেশি হয়ে থাকে। এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন।

সুত্রমতে, চলতি মৌসুমে জেলায় উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪শ ২৫ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৭৭৫ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১শ ৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩শ ৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪শ ৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫শ ৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ ৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪শ ১০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৬শ ৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮শ ৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪শ ১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪শ ৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮শ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২শ ৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২শ ৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫শ ৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ১০ মেট্রিক টন আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এব্যপারে মাঠে থেকে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলেও  জানিয়েছেন কৃষি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host