1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

 

পাবনার ভাঙ্গুড়ায় পুরাতন পুকুর সংস্কারের নামে এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে মাসুদ রানা ওরফে আপেল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় ভাঙ্গুড়া থানার এসআই অপূর্ব কুমার উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই গ্রামের আনছার আলীর পুত্র ও মাটি ব্যবসায়ী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাসুদ রানা নামে এক ব্যক্তি এস্কেভেটর দিয়ে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন-গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host