1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চামড়া শিল্পের উন্নয়নে মালিকদের সহায়তা দেয়া হবে-শিল্পমন্ত্রী ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল-রাজশাহীতে জামায়াত আমির একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাঁথিয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি থেকে ডক্টরেট ডিগ্রী প্রদানের গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের নাটোরে আখ ও ভুট্টার আবাদ বাড়তে শুরু করেছে একদিনে ১১ ভিসি নিয়োগ নিয়ে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান তুহিনকে সংবর্ধনা

খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এবং আদাবর থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর বউবাজার রোডে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ছোড়েন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মো. আরিফের চোখের নিচে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়। এ মামলার ঘটনার সঙ্গে খায়রুল হকের জড়িত থাকার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

চলতি মাসে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু জামিন আদেশের পরপরই নতুন মামলায় গ্রেপ্তার আবেদন নিয়ে শুনানিতে প্রশ্ন তুলেন আসামিপক্ষের আইনজীবীরা। এই ঘটনাকে তারা জুডিশিয়াল মব সন্ত্রাস বলে দাবি করলেও বিচারকের আপত্তির প্রেক্ষিতে পরে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host